টঙ্গী থেকে মুসল্লিদের জন্য বিশেষ ট্রেন সার্ভিস

গাজীপুর প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৭, ১২:৩২আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১২:৩২

ইজতেমায় আসা মুসল্লিদের জন্য বিশেষ ট্রেন টঙ্গীর ইজতেমা মাঠে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষে ঘরমুখো মুসল্লিদের জন্য বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আখেরি মোনাজাত শেষে এসব ট্রেন দেশের বিভিন্ন স্থানের উদ্দেশে ছাড়তে শুরু করেছে। এছাড়া টঙ্গী স্টেশন হয়ে ঢাকায় ফেরা নিয়মিত সব ট্রেন টিকেটধারী যাত্রীদের আনতে সেখানে ২মিনিট করে অবস্থান করবে। রেলওয়ে কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

মোনাজাত শেষে দুপুর ১২টা ৫০ মিনিটে টঙ্গী-আখাউড়া-লাকসাম স্পেশাল সার্ভিস ছেড়ে যাবে। টঙ্গী-আখাউড়া স্পেশাল-১ ছাড়বে দুপুর দুইটা ৫৫ মিনিটে। 

টঙ্গী-ময়মনসিংহ-১ টঙ্গী থেকে দুপুর ১২টা ২০ মিনিটে ছেড়ে যাবে। টঙ্গী-ময়মনসিংহ-২ টঙ্গী থেকে দুপুর ১২টা ৪০ মিনিটে ছাড়বে। টঙ্গী-ময়মনসিংহ-৩ ছাড়বে দুপুর দুইটা ১০ মিনিটে। টঙ্গী-ময়মনসিংহ-৪ টঙ্গী ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে।

এছাড়া, টঙ্গী-ঢাকা স্পেশাল সার্ভিস ১ ও ২ টঙ্গী ছেড়ে ছেড়ে যাবে দুপুর ১২টা ৪০ মিনিটে। টঙ্গী-ঢাকা স্পেশাল-৩ টঙ্গী ছাড়বে দুপুর একটা ১০ মিনিটে। টঙ্গী-ঢাকা স্পেশাল-৪ ছাড়বে দুপুর দ্ইুটা ১৫ মিনিটে। টঙ্গী-ঢাকা স্পেশাল-৫ ছাড়বে সন্ধ্যা ছয়টা ৫৫ মিনিটে।

টঙ্গী-ঢাকা স্পেশাল-৬ ছাড়বে রাত সাতটা ২০ মিনিটে। টঙ্গী-ঢাকা স্পেশাল-৭ ছাড়বে রাত নয়টা ৩০ মিনিটে।

রেলওয়ে কর্তৃপক্ষ আরও জানিয়েছে রবিবার আখেরি মোনাজাতের দিন সুবর্ণ এক্সপ্রেস, মহুয়া এক্সপ্রেস, তুরাগ এক্সপ্রেস -১, ২, ৩, ৪ এবং ঢাকা-কুমিল্লা, ঢাকা-টঙ্গী, ঢাকা-জয়দেবপুর ও ঢাকা-নারায়ণগঞ্জের মধ্যে ডেমু (কমিউটার) ট্রেনসমূহের চলাচল বন্ধ থাকবে।

আগামীকাল সোমবার টিকেটধারী মুসল্লিদের ট্রেনে আরোহণের সুবিধার্থে সুন্দরবন, পারাবত, ধুমকেতু, এগারসিন্দুর, প্রভাতী, অগ্নিবীণা, একতা, কিশোরগঞ্জ, জয়ন্তীকা, সিল্কসিটি, উপকুল, কালনী, মহানগর প্রভাতী, রংপুর, যমুনা, সিরাজগঞ্জ, হাওর ও মহানগর গোধুলী এক্সপ্রেস ট্রেন টঙ্গী স্টেশনে দুই মিনিট করে থামবে।

/এফএস/ 

আরও পড়ুন- 


যেভাবে তামিমের সঙ্গে দেখা হয়েছিল রাজীব গান্ধীর

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম