কারাগারে পাঠানো হলো সাত খুনের আসামিদের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৭, ১৪:১০আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ১৪:১০

কারাগারে পাঠানো হলো সাত খুনের আসামিদের বহুল আলোচিত সাত খুনের মামলার রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) দুপুর পৌনে ২টায় প্রিজন ভ্যানে করে নারায়ণগঞ্জ আদালত থেকে আসামিদের কারাগারে নেওয়া হয়। তাদের মধ্যে নূর হোসেন, র‌্যাবের তিন কর্মকর্তা তারেক সাঈদ, এম এম রানা ও আরিফ সহ পাঁচজনকে পাঠানো হয়েছে ঢাকার কাশিমপুর কারাগারে। বাকি ১৮ জনকে নারায়ণগঞ্জ কারাগারে রাখা হবে।

এর আগে সকাল ৯টায় নারায়ণগঞ্জ কারাগার থেকে ১৮ জন ও কাশিমপুর কারাগার থেকে বাকি পাঁচজনকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে হাজির করা হয়। সকাল ১০টা ৪ মিনিট থেকে ১০টা ৯ মিনিট পর্যন্ত বিচারক রায়ে ২৬ জনের ফাঁসি ও ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর আসামিদের আদালত চত্বরে তিনটি প্রিজন ভ্যানে রাখা হয়। আদালতের রায় ঘোষণার পর সেটার প্রয়োজনীয় নথি প্রস্তুত করে আসামিদের কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন।

/বিটি/

আরও পড়ুন- 

নূর হোসেন ও র‌্যাবের কমান্ডার তারেক সাঈদসহ ২৬ জনের মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ড দেওয়া হলো যাদের

সাত খুনের চার্জশিট: যেভাবে নেওয়া হয় হত্যার প্রস্তুতি

৭ খুন মামলা চলাকালে আলোচিত কিছু ঘটনা

যেভাবে ট্রাকের হেলপার থেকে ‘গডফাদার’

নূর হোসেনের সহযোগীরা এখনও সক্রিয়!

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম