কালিয়াকৈরে আগুনে পুড়লো ১৮ ঘর

গাজীপুর প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৭, ১২:২৪আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ১২:৩৭

গাজীপুর গাজীপুরের কালিয়াকৈরে সোমবার দিনগত রাতে আগুনে একটি কলোনির ১৮টি ঘর ও মালামাল পুড়ে গেছে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল জানান, কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক এলাকার খোরশেদ আলমের মালিকানাধীন শ্রমিক কলোনিতে সোমবার রাত সোয়া ১০টার দিকে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টা চেষ্টা করে আগুন নেভায়।

আগুনে ওই কলোনির টিনের (বেড়া ও চাল টিন দিয়ে) তৈরি ১৮টি ঘর ও  মালামাল পুড়ে গেছে। এতে কেউ আহত হয়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই কর্মকর্তা।

/এফএস/ 

আরও পড়ুন- 

নব্য জেএমবির নতুন কৌশল: কালোজিরা ও মধু বিক্রি

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম