ঘন কুয়াশার কারণে চার ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ৯টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ চালুর বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার ভোর ৫টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে পরে।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক সালাউদ্দিন আহম্মেদ জানান, মঙ্গলবার দিবা রাত থেকে পদ্মানদীর অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। বুধবার ভোর ৫টার দিকে নৌপথ কুয়াশায় আচ্ছন্ন হয়ে পরলে দুর্ঘটনা এড়াতে নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সকাল ৯টার পর কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়ে পরে।
/এসটি/








