প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটে বেদির পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকার পর প্রধানমন্ত্রী পবিত্র ফাতেহাপাঠ করেন। পরে তিনি বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।
দুপুর ১টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর কবরের পাশে বসে পরিবারের সদস্যদের নিয়ে ২টা ৫ মিনিট পর্যন্ত কোরআন তেলয়াত করেন।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, শেখ হেলাল এমপি, প্রধানমন্ত্রীর ভাগিনা রেজোয়ান সিদ্দিকী ববি, তার পত্নী ও দুই পুত্র পরিবারের অন্যান্য সদস্যগণ প্রধানমন্ত্রী সঙ্গে ছিলেন।
জানা গেছে, টুঙ্গিপাড়া নিজ বাস ভবনে আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাত্রি যাপন করবেন। শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী জাতীয় রোভার মুট উদ্বোধনের জন্য আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে দুদিনের সফরে গোপালগঞ্জ পৌঁছেন।
/এমডিপি/








