গোপালগঞ্জ পৌরসভায় বঙ্গবন্ধুর ম্যুরাল চিত্র স্থাপন

গোপালগঞ্জ প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০১৭, ১৬:২১আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ১৬:২১

গোপালগঞ্জ পৌরসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল চিত্র উদ্বোধন করা হয়েছে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ সদর আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম বৃহস্পতিবার বিকেলে (২৬ জানুয়ারি) এ ম্যুরাল চিত্রের উদ্বোধন করেন।
পৌরসভায় বঙ্গবন্ধুর ম্যুরাল চিত্র মুর‌্যাল চিত্র উদ্বোধন করে জাতির পিতার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। উদ্বোধন শেষে পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু ও কাউন্সিলরদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল চিত্রে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন শেখ ফজলুল করিম সেলিম।

গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু বলেন, ‘আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার স্মৃতি অম্লান ও শ্রদ্ধা জানাতেই পৌরসভায় বঙ্গবন্ধুর ম্যুরাল চিত্র স্থাপন করা হয়েছে।’

শেখ ফজলুল করিম সেলিম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘জাতির পিতার নিজের হাতে প্রতিষ্ঠিত গোপালগঞ্জ পৌরসভাকে আমরা বসবাসযোগ্য একটি অধুনিক, পরিচ্ছন্ন ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবো। এ জন্য যা যা করা দরকার তা অমরা করবো।’

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের