সার্চ কমিটি সুন্দর হয়েছে: নৌমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০১৭, ১৮:৫২আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ১৮:৫২

মাদারীপুরে নৌমন্ত্রী শাজাহান খান সার্চ কমিটি সুন্দর হয়েছে দাবি করে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘বিএনপির রাজনীতি এখন জন্ডিসে পরিণত হয়েছে। তাই সরকারের সব বিষয়েই বিএনপির অপছন্দ।’ মাদারীপুর সার্কিট হাউসে শুক্রবার বিকালে সেরা করদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

সার্চ কমিটি নিয়ে বিএনপি ক্ষুব্ধ হলেও কিছু করার নেই জানিয়ে নৌমন্ত্রী বলেন, ‘সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে যে প্রস্তাব দেবে, সেই মোতাবেক মানুষ নিয়ে নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি।’

শাজাহান খান আরও বলেন, ‘বিএনপির আমলে নির্বাচন সুষ্ঠু হয়নি। বিএনপির মতো আজিজ মার্কা নির্বাচন কমিশন হবে না, তার চেয়ে অনেক শক্তিশালী নির্বাচন কমিশন গঠন হবে। এটি দেশের জনগণ আশা করে।’

‘দৈনিক মাদারীপুর সংবাদ’ এর চেয়ারম্যান সৈয়দা রোকেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের লিগ্যাল অ্যান্ড এনফোর্সমেন্টের সদস্য ড. মাহবুবুর রহমান, কর অঞ্চল-৭ ঢাকার কর কমিশনার মো. মেফতাহ উদ্দিন খান, জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনছার উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান শফিক খানসহ প্রমুখ।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম