নারায়ণগঞ্জে যুবদলের কর্মসূচিতে পুলিশের বাধা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০১৭, ১৮:৫২আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ১৮:৫২

নারায়ণগঞ্জে যুবদলের মিছিলে পুলিশের বাধা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে নারায়ণগঞ্জে বের হওয়া জেলা যুবদলের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুর ১২টায় শহরের দেওভোগ এলাকা থেকে জেলা যুবদলের সভাপতি মোশাররফ হোসেনের নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলটি ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে আসার সময় পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের ধাওয়ায় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে এসে আবারও সমাবেশের চেষ্টা করলে পুলিশ ব্যানার কেড়ে নেয়। তখন দুইপক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
মোশাররফ হোসেন জানান, তারা শান্তিপূর্ণ মিছিল করতে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশের ধাওয়ায় আড়াইহাজার যুবদল সভাপতি জুয়েল হোসেন ও ইসমাইল আহত হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই সাইফুল ইসলাম জানান, অনুমতি ছাড়া মিছিল করায় রাস্তা থেকে সরে যেতে বলা হয়েছিল। পুলিশ কোনও বাধা দেয় নাই।

/বিটি/

আরও পড়ুন:
‘খুলি না পাঠালেও মেডিক্যাল রিপোর্ট পাঠিয়েছিলাম’

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম