টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচন মঙ্গলবার

টাঙ্গাইল প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৭, ১৮:৩৩আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ১৮:৩৩

টাঙ্গাইল আগামীকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসনের উপ-নির্বাচন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জেলা নির্বাচন কমিশন থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

জেলা নির্বাচন অফিসার ও উপ-নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘আগামীকাল টাঙ্গাইল-৪ আসনের স্থগিত নির্বাচনটি অনুষ্ঠিত হবে। এ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সব কার্যক্রম শেষ করেছি। ভোটগ্রহণ কর্মকর্তারা নিরাপত্তা বাহিনী নিয়ে ব্যালট পেপারসহ নির্বাচন সামগ্রী দিয়ে প্রতিটি কেন্দ্রে অবস্থান করছেন। আমরা আশা করছি বিগত নির্বাচনের মতে আগামীকালের নির্বাচনও সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে পারব।

কালিহাতী উপজেলার দুইটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন তিন লাখ ৭ হাজার ৭০০ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৫৪ হাজার ৮৬৭ এবং পুরুষ ভোটার এক লাখ ৫২ হাজার ৮৩৩ জন। মোট ভোট কেন্দ্র রয়েছে ১০৭টি এবং কক্ষ রয়েছে ৬৬১টি।

এ উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারি (নৌকা), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)- এর প্রার্থী আতাউর রহমান খান (টেলিভিশন) ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী ইমরুল কায়েস (আম) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, রাজনীতিক ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ধর্মবিরোধী বক্তব্য দেওয়ার পর সংসদ থেকে পদত্যাগ করলে এ আসনটি শূন্য হয়ে যায়।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম