সাংবাদিক পুলিশের সহযোগী, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে: আইজিপি

সাভার প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৪৩আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৪৩

আশুলিয়ায় আইজিপি রাজধানীর শাহবাগে বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের রিপোর্টার ও ক্যামেরাম্যানকে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন আইজিপি এ কে এম শহিদুল হক। তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশকে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, 'সাংবাদিক পুলিশের সহযোগী। তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে।'

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার কবিরপুরে পুলিশের ফায়ারিং রেঞ্জের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আশুলিয়ায় আইজিপি

আইজিপি বলেন, ‘সাংবাদিকরা জনগণ, দেশ ও সরকারের জন্য কাজ করে। তাদের নির্যাতনের ক্ষেত্রে পুলিশ জিরো টলারেন্স রয়েছে। তারপরও কেউ যদি এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটান তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় এক কোটি ৭০ লাখ টাকা ব্যায়ে ৫ একর জমির ওপর নির্মিত পুলিশের ফায়ারিং রেঞ্জের বিভিন্ন কাযক্রম পরিদর্শন করেন আইজিপি। আশুলিয়ায় পুলিশ ফায়ারিং রেঞ্জ

ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি মাইনুর রেজা চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামানসহ পুলিশের ঊধ্বতন কর্মকর্তারা।

/এফএস/

আরও পড়ুন-

কবে জুতা মুক্ত হবে শহীদ মিনার?

সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী