বিএনপি নির্বাচনে অংশ না নিলে তাদের রেজিস্ট্রেশন বাতিল হবে: নৌমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩০আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩০

বিএনপি নির্বাচনে অংশ না নিলে তাদের রেজিস্ট্রেশন বাতিল হবে: নৌমন্ত্রী আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে তাদের রেজিস্ট্রেশন বাতিল হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ‘সার্চ কমিটি গঠন নিয়ে বিএনপি অপপ্রচার চালাচ্ছে। এতে তারাই ক্ষতিগ্রস্ত হবে। তাই তাদের উচিত রাষ্ট্রপতি যে নির্বাচন কমিশন গঠন করবে তা মেনে নেওয়া।’

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) মাদারীপুরে ইউআই সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নৌমন্ত্রী এসব কথা বলেন।
নৌমন্ত্রী বলেন, ‘সার্চ কমিটি সম্পর্কে জনগণ বিভ্রান্ত নয়, ববং বিএনপি বিভ্রান্ত। সার্চ কমিটি জনগনের প্রত্যাশা পূরণ হয়েছে। কিন্তু বিএনপির প্রত্যাশা পূরণ করতে পারেনি। এতে বিএনপি হতাশ ও ক্ষুব্ধ। জনগণ চায় গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি যে নাম দেবে, সেটা থেকে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবে।’
এসময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানসহ অনেকেই।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম