মুন্সীগঞ্জে স্বামীকে হত্যা করে স্ত্রীর আত্মসমর্পণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১৮আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪৭

মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের শ্রীনগরে স্বামীকে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করেছেন স্ত্রী মাজেদা বেগম (৩২)। মঙ্গলবার সকালে তিনি শ্রীনগর থানায় এসে দায়িত্বরত পুলিশ অফিসারকে জানায়, সে তার স্বামী অলিউল্লাহকে (৩৮) হত্যা করে ঘরে তালা দিয়ে রেখে এসেছে।
মাজেদা বেগমের দেওয়া তথ্য অনুযায়ী শ্রীনগর থানার অফিসার ইনচার্জ সাহিদুর রহমান উপজেলার পুটিমারা গ্রামের অলিউল্লাহর বসত ঘরের বারান্দা থেকে লাশটি উদ্ধার করে। এসময় অলিউল্লাহর হাত-পা ওড়না দিয়ে বাঁধা ও গলায় ওড়না পেঁচানো ছিল। মঙ্গলবার রাতে অলিউল্লাহর সৌদি আরব যাওয়ার কথা ছিল।
অলিউল্লাহর সেজো ভাই দীন ইসলাম জানান, অলিউল্লাহ ১৮ বছর ধরে সৌদি প্রবাসী। মাঝে মাঝে সে দেশে আসতো। ১৪ বছর আগে হাসাড়া গ্রামের নুরু খলিফার মেয়ে মাজেদা বেগমের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রবাসে থেকেই সে স্ত্রীর নামে প্রায় ৫০ লাখ টাকার জমি কিনে। সর্বশেষ গত তিন মাস আগে অলিউল্লাহ দেশে এসে ওই জমি বিক্রি করে ব্যবসা করতে চাইলে স্ত্রী মাজেদা তাতে বাধা দেয়। উপায় না দেখে অলিউল্লাহ ফের সৌদি আরব যাওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু মাজেদা তাতেও বাধা দেয় এবং ভিসাসহ অলিউল্লাহর পাসপোর্টটি ছিড়ে ফেলে। এনিয়ে হাসাড়া ইউনিয়ন পরিষদে সালিশ হয়। পরে অলিউল্লাহ পুনরায় পাসপোর্ট বানিয়ে বিদেশ যাওয়ার উদ্যোগ নেয়। বিদেশ যাওয়ার আগের রাতেই তাকে মাজেদা খুন করে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ সাহিদুর রহমান জানান, লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের