নারায়ণগঞ্জে মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্রকে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১০:০৪আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১০:০৪

স্কুলছাত্র তাজুল ইসলাম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় তাজুল ইসলাম (৭) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, মুক্তিপণের ৪৫ হাজার টাকা না পেয়ে অপহরণকারীরা তাকে শ্বাসরোধে হত্যা করে।
মঙ্গলবার রাত ১টায় উপজেলার গোলাকান্দাইল এলাকার বিল থেকে ওই স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়। বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

তাজুল ইসলাম রূপগঞ্জের ভুলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র এবং ভুলতা টেলাপাড়া এলাকার নির্মাণ শ্রমিক আবদুল আউয়ালের ছেলে।

ভুলতা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফাইজুর রহমান জানান, শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মোবাইল ফোনের প্রলোভন দেখিয়ে পূর্ব পরিচিত সুজনসহ একদল অপহরণকারী স্কুলছাত্র তাজুল ইসলামকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাজুল ইসলামের বাবা আব্দুল আউয়ালের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। রবিবার রাতে দাবিকৃত মুক্তিপণের পাঁচ হাজার টাকাও পরিশোধ করা হয়। অপহরণের ঘটনায় অভিযোগ পেয়ে পুলিশ সুজনকে কিশোরগঞ্জের করিমগঞ্জ এলাকা থেকে মঙ্গলবার বিকালে গ্রেফতার করে। পরে সুজনের দেওয়া তথ্য অনুযায়ী রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকার বিল থেকে তাজুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সুজন অপহরণের পর তাজুলকে গলাটিপে হত্যার কথা স্বীকার করেছে।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশের পরিদর্শক শহীদুল আলম বলেন,হত্যার ঘটনায় নিহত তাজুল ইসলামের বাবা আব্দুল আউয়াল বাদী হয়ে হত্যা মামলা করেছেন। গ্রেফতারকৃত সুজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। হত্যাকাণ্ডের ঘটনায় আরও যারা জড়িত তাদেরকেও গ্রেফতারে অভিযান চলছে।

/বিটি/

আরও পড়ুন:
নারায়ণগঞ্জে ট্রাক খাদে, নিহত ৪

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম