নারায়ণগঞ্জ সদর উপজেলা থেকে মাটির খুড়ে বস্তাভর্তি গুলি ও ৭টি থ্রি নট থ্রি রাইফেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় ফতুল্লার ভূইগড় থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন জানান, সন্ধ্যায় ফতুল্লার ভূইগড় কড়ইতলায় তাহেরুননেছা রুনুর বাড়িতে মাটি ভরাট ও খননের কাজ চলছিল। ওই সময় শ্রমিকরা একটি বস্তার ভেতরে গুলি ও রাইফেল দেখে পুলিশকে খবর দেয়। পরে সন্ধ্যা ৬টায় পুলিশ ঘটনাস্থলে পৌছে একটি বস্তাবন্দী অবস্থায় গুলি ও ৭টি রাইফেল উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, আমাদের ধারণা এগুলো মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল। এগুলো এখন ব্যবহার করা যাবে না। শুক্রবার পুলিশ এ ব্যাপারে আরও তল্লাশি করবে।
প্রসঙ্গত, তাহেরুননেছার ভাই সিরাজুল ইসলাম নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় এমপি ছিলেন। প্রয়াত এ মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সময়ে কমান্ডার ছিলেন।
/এমডিপি/








