গাজীপুরে বাস-ট্রাক খাদে পড়ে দুজন নিহত, আহত ২৫

গাজীপুর প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৭, ২২:১৯আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ২২:২১

গাজীপুর গাজীপুর মহানগরের চক্রবর্তী বাসস্ট্যান্ড এলাকায় বাস ও ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। তাদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। শনিবার রাত ৮টার দিকে নবীনগর-কালিয়াকৈর সড়কে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশীদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসআই হারুন অর রশীদ জানান, রাতে আশুলিয়া থেকে নবীনগর-কালিয়াকৈর সড়ক দিয়ে একটি ট্রাক ও বাস চন্দ্রার দিকে যাচ্ছিল। এ সময় চক্রবর্তী বাজার এলাকায় উল্টো পথে আসা একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বাস চালক জোরে ব্রেক করেন। এতে পেছনে থাকা ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা দিলে দুটি গাড়িই নবীনগর-কালিয়াকৈর সড়কের পাশের ২০ থেকে ২৫ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন। আহত হন কমপক্ষে ২৫ জন যাত্রী।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে সাভারের ইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাস ও ট্রাক উদ্ধার করে। রাত সাড়ে ৮টার দিকে বাসের দুই পুরুষ যাত্রীর লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হামিদ।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম