সাফারি পার্কে ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলা: আ.লীগের দুই নেতার বিরুদ্ধে মামলা

গাজীপুর প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৩৬আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৩৬

শিক্ষার্থীদের ওপর হামলা গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রবেশ করা নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর ও ব্যাগ-টাকা ছিনতাইয়ের অভিযোগে পার্কের ইজারাদার শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা কৃষকলীগের আহ্বায়কসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক ড. সৈয়দ আব্দুল হামিদ বাদী হয়ে ওই মামলা করেছেন। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান,  মামলায় শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সফিকুর রহমান ও শ্রীপুর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক কবির হোসেনসহ চারজনের নাম উল্লেখ করে আরও ৮-১০জনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন আব্দুল লতিফ (৩৫), খবির  হোসেন (৩৬), মোস্তফা (৩২), সাইফুল (৩৮) ও হেলেনা (৪৮)।

মামলার বাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক ড. সৈয়দ আব্দুল হামিদ জানান, বন অধিদফতর থেকে ১৮৫ জন শিক্ষার্থীর জন্য বিশেষ ছাড় প্যাকেজ নিয়ে শনিবার দুপুরে শিক্ষার্থীরা পার্কে ঢুকছিল। এ সময় শিক্ষার্থীদের কাছে পার্কের গেটের ইজারাদাররা পরিচয়পত্র দেখতে চায়। প্রথম বর্ষ বাদে অন্য বর্ষের শিক্ষার্থীরা পরিচয়পত্র  দেখালে তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়। কিন্তু প্রথম বর্ষের শিক্ষার্থীদের এখনও পরিচয়পত্র ইস্যু না হওয়ায় তারা ভর্তির রশিদ ও লাইব্রেরি কার্ড দেখালেও তাদের ভেতরে ঢুকতে বাধা এবং অতিরিক্ত টাকা দাবি করা হয়। এ নিয়ে ইজারাদারের লোকজন ও শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও গেইটের ইজারাদার সফিকুর রহমান এবং শ্রীপুর উপজেলা কৃষকলীগের সভাপতি কবির হোসেন নেতৃত্বে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। এতে কমপক্ষে ২০ শিক্ষার্থী কম-বেশি আহত হন। এ সময় হামলাকারীরা শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাগ, টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মাস্টার্স দ্বিতীয় সেমিস্টারের ছাত্র আনিসুর রহমান জানান, বন বিভাগের অনুমতি ও পরিচয়ের বৈধ কাগজপত্র থাকার পরও সফিক ও কবির তাদের লোকজন নিয়ে প্রধান ফটক বন্ধ করে দেন এবং ইন্সটিটিউটের দুই ছাত্রীসহ ২০জনকে লাঠিপেটা করেন।

/বিটি/

আরও পড়ুন:

বদলে গেছেন খালেদা জিয়া!

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক