ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজার আগুনে পুড়িয়ে দিয়েছেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহাদত খোন্দকার। রবিবার বিকালে অভিযান চালানোর সময় ড্রেজার ফেলে রেখেই অবৈধ বালু ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ইউএনও পুলিশের সহায়তায় ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে দেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহাদত খোন্দকার জানান, ইতিমধ্যে কয়েক দফায় এই অবৈধ ড্রেজার অপসারণ করা হয়েছিলো। সর্বশেষ রবিবার বিকালে অভিযান পরিচালনা করে দুটি ড্রেজারের মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে বালু নেওয়ার পাইপগুলোও ভেঙে ফেলা হয়েছে।
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে জেলার দুজন প্রভাবশালীর রাজনৈতিক নেতার মদদে নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন চলছিল। এই বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পরে নির্মাণাধীন একটি সেতু।
/এমও/








