আশুলিয়ায় শিখা আক্তার ও রানা হোসেন নামে এক দম্পতির রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে আশুলিয়ার শ্রীপুর এলাকার মোশারফ হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত দম্পতির গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলায়। এদের মধ্যে রানা রাজমিস্ত্রী ও তার স্ত্রী স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শিখা ও তার স্বামী গত কয়েকমাস আগে শ্রীপুর এলকার মোশারফ হোসেন বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। সোমবার দুপুরের দিকে প্রতিবেশীরা তাদের ঘরের ভেতর মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম বলেন, ‘নিহত দম্পতির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের কারণে স্বামী তার স্ত্রীকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
/এমও/








