সাত খুনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সেলিমের আত্মসমর্পণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৩১আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৩১

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ওয়াহিদুজ্জামান সেলিম আদালতে আত্মসমর্পণ করেছেন। তিনি নূর হোসেনের ঘনিষ্ঠ সহযোগী। মঙ্গলবার দুপুর ২টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জের ৭ খুনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সেলিম নারায়ণগঞ্জ জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ বিচারক সৈয়দ এনায়েত হোসেন আলোচিত সাত খুন মামলার রায় ঘোষণা করেন। যেখানে ২৬ জনকে মৃত্যুদণ্ড ও আরও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ৯ জন ছিলেন পলাতক। তাদের মধ্যে একজন সার্জেন্ট এনামুল কবিরকে গত ৫ ফেব্রুয়ারি মাগুরা থানা পুলিশ গ্রেফতার করে। গত ১২ ফেব্রুয়ারি সৈনিক আবদুল আলীম আদালতে আত্মসমর্পণ করেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে তৎকালীন কাউন্সিলর নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয় যাদের লাশ ৩০ এপ্রিল ও ১ মে শীতলক্ষ্যা থেকে উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই পলাতক থাকে সেলিম। পরে ২০১৫ সালের ১৪ জুন ভারতের কলকাতায় নূর হোসেনের সঙ্গে গ্রেফতার হন তিনি। ওই বছরের ৩ ডিসেম্বর কলকাতার আদালত থেকে জামিন পেয়ে ফের পালিয়েছিলেন তিনি।

/বিটি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের