নাস্তিকদের সঠিক পথে আসার আহ্বান আল্লামা শফির

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:০৮আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:১৯

আল্লামা শফী আহমদ

বাংলাদেশ একদল নাস্তিক নানা ধরনের বিতর্কিত কাজ করছে। তাদেরকে সঠিক পথে আসার আহ্বান জানিয়ছেন হেফাজতে ইসলামের আমীর মাওলানা আহমদ শফি।

তিনি বলেছেন, ‘হে নাস্তিকের দল তোমরা বলো, তোমাদের এমনি বানানো হয়েছে। সবকিছু নাকি এমনি এমনি হয়েছে। কিন্তু তোমরা তো আসল কথা বোঝ না। তোমাদেরও সৃষ্টিকর্তা আছে। তোমরা আল্লাহকে চেন না, অথচ আল্লাহর নেয়ামত গ্রহণ করছো, আল্লাহর নেয়ামতে বেঁচে আছো। তাই সঠিক পথে আসো।’

শুক্রবার রাতে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক) নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৩০৩ জনকে উপবৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামের আলোকে জীবন পরিচালনা করতে আহ্বান জানিয়ে শফি বলেন, ‘ঈমাণ আকিদা ঠিক রাখতে হলে অবশ্যই কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালিত করতে হবে।’

বেফাক জেলা কমিটির সভাপতি আবদুল কাদিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা আবদুল কুদ্দুস, জামিয়া আশরাফিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আবদুল বারী, দারুল উলুম দেওভোগ মাদ্রাসার শায়খুল হাদিস আবদুল গাফফার, জেলা হেফাজতে ইসলামের সমন্বয়ক ফেরদাউসুর রহমান প্রমুখ।

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম