আগামী ৬ মার্চ অনুষ্ঠেয় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে তিন প্রার্থীর প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাইয়ের কাজ সম্পন্ন হয়।
নির্বাচনে যাদের প্রতীক বরাদ্দ দেওয়া হলো তারা হলেন, বিএনপির পক্ষ থেকে দলের উপজেলা কমিটির সভাপতি জহিরুল ইসলাম মবিন ধানের শীষ, আওয়ামী লীগের পক্ষ থেকে দলের উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নূরু নৌকা এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সোহেল পেয়েছেন আনারস প্রতীক।
প্রতীক বরাদ্দের সময় রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীলসহ অন্যান্য নির্বাচনী কর্মকর্তা ও প্রার্থী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ১০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা ইউনিট কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. আব্দুস ছালামের মনোনয়নপত্র বাতিল করা হয়।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দলের উপজেলা কমিটির সভাপতি মো. আয়ুব আলী ১৩ হাজারেরও বেশী ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী জহিরুল ইসলাম মবিনকে পরাজিত করেন। ২০১৫ সালের ২৯ নভেম্বর মো. আয়ুব আলী মৃত্যু বরন করায় আসনটি শূন্য হয়।
/এমডিপি/







