এমপি লিটনের খুনিরা শনাক্ত, শিগগিরই গ্রেফতার: আইজিপি

সাভার প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৪০আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৪৩

পুলিশের মহাপরিদর্শক শহিদুল হক

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডে জড়িত খুনিদের শনাক্ত করা হয়েছে। খুব শিগগিরই তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক।

সোমবার বেলা ১১টায় আশুলিয়ায় শ্রীপুর শিল্প পুলিশ-১ এর বহুতল ব্যারাক ভবন ও অস্ত্রাগার ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

আইজিপি বলেন, সংসদ সদস্য লিটন হত্যাকাণ্ডে যথেষ্ট তদন্তে অগ্রগতি হয়েছে। হত্যাকাণ্ডের জন্য যে তিনজন ব্যক্তি মোটরসাইকেলে তার বাড়িতে এসেছিলো সে তিনজন ব্যক্তিই পুলিশের নজর রয়েছে। খুনিদেরকে খুব শিগগিরই গ্রেফতার করা হবে।’ বাংলাদেশে জঙ্গি বাদের বিরুদ্ধে পুলিশের যথেষ্ট সাফল্য রয়েছেও বলে জানান তিনি।

এর আগে পুলিশের মহাপরিদর্শক নারী কনস্টেবলদের প্রথম ওরিয়েন্টশন কোর্স সমাপনীর কুচকাওয়াজ ও সালাম পরিদর্শন করেন। অনুষ্ঠানে শিল্প পুলিশের ডিআইজি আব্দুস সালাম, শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম