রাজবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে ৪ বালু ব্যবসায়ী আহত

রাজবাড়ী প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩৪আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩৭

রাজবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে ৪ বালু ব্যবসায়ী আহত রাজবাড়ীতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে চার বালু ব্যবসায়ী আহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের ও পুলিশের প্রাথমিক ধারণা, বালু ব্যবসাকে কেন্দ্র করেই এই গুলির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে জেলা সদরের মিজানপুর ইউনিয়নের পদ্মা নদীর কালিতলা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা এ সময় নদী পথে আরিচা ঘাটে বালু বিক্রি করে ট্রলার নিয়ে রাজবাড়ীর ধাওয়াপাড়া ঘাটে পুনরায় বালি কেনার জন্য যাচ্ছিল।

গুলিবিদ্ধরা হলেন-পাবনা জেলার দীঘী গোয়াল বাড়ি গ্রামের রাজাই প্রামাণিকের ছেলে ইউনুস (৪৫), কুদ্দুসের ছেলে রিপন (২০),মান্দার প্রামাণিকের ছেলে ফজল প্রামাণিক, দুবলাচর দড়িবাওডাঙ্গা গ্রামের মনছের প্রামাণিকের ছেলে কুদ্দুস প্রামাণিক।

ট্রলারের ব্যবসায়ী রতন প্রামাণিক সাংবাদিকদেরকে জানান, তারা পাবনা জেলার বাসিন্দা। একটি ট্রলারে তারা সাতজন আরিচা ঘাটে বালি বিক্রি করে আবার রাজবাড়ী ধাওয়াপাড়া ঘাটে বালি কিনতে পদ্মা নদীর কালিতলা এলাকা দিয়ে যাচ্ছিল। হঠাৎ তাদের ওপর সন্ত্রাসীরা গুলি চালায়। এ সময় ট্রলারের চারজন গুলিবিদ্ধ হয়। তাদেরকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে স্থানীয়রা। হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.পাপিয়া জানান, আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তারা এখন আশঙ্কামুক্ত।

রাজবাড়ী সদর থানার এসআই বদিয়ার রহমান জানান,সংবাদ পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পরিদর্শনে এসে আহতদের চিকিৎসা নিশ্চিতকরণ ও ঘটনার তদন্ত করছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম