নারায়ণগঞ্জে ভুয়া কর্নেল আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২১:২৪আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ২১:২৬

নারায়ণগঞ্জে ভুয়া কর্নেল আটক নারায়ণগঞ্জের অভিজাত এলাকা জামতলা ধোপাপট্টি থেকে এ কে এম মঈন আজিজ ওরফে সুজন (৪৯) নামে এক ভুয়া কর্নেলকে আটক করেছে পুলিশ। চাকরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে তাকে আটক করা হয়।

এ সময় মঈন আজিজ কাছ থেকে ৩০টি মোবাইল ফোন ও ৩টি ল্যাপটপট উদ্ধার করা হয়েছে। এগুলো প্রতারণা কাজে ব্যবহৃত হতো বলে ধারণা করছে পুলিশ।

প্রতারণার শিকার কামাল হোসেন নামে এক ব্যক্তির অভিযোগের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি কামালউদ্দিন জানান, যাত্রীবাহী একটি বাসে পরিচয়ের সূত্র ধরে সম্প্রতি কামাল হোসেন নামে এক ব্যক্তিকে চাকরি দেওয়ার নাম করে ২৫ হাজার টাকা ও মোবাইল সেট হাতিয়ে নেয় মঈন আজিজ। তখন তিনি নিজেকে সেনাবাহিনীর কর্নেল পরিচয় দেন। পরে কামাল হোসেন ফতুল্লা মডেল থানায় প্রতারণার অভিযোগ দেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে মঙ্গলবার রাতে আটক করা হয়।

ওসি আরও জানান, শহরের জামতলায় মঈন আজিজ সুজনের ৪ তলা বিল্ডিংয়ের থাকলেও মূলত তিনি বেকার। কোনও কাজকর্ম না করে নিজেকে কর্নেল পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করাই তার কাজ। তার টেলিফোন বিলেও নামের আগে লে. কর্নেল উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/জেবি/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম