গোপালগঞ্জে ‘মা গো তোমার চরণ তলে’

গোপালগঞ্জ প্রতিনিধি
০৪ মার্চ ২০১৭, ১৬:২৫আপডেট : ০৪ মার্চ ২০১৭, ১৬:২৫

DSC06955

‘মা-গো তোমার চরণ তলে’ শীর্ষক অনুষ্ঠানে শিশুরা মায়ের চরণ ধুয়ে-মুছে দিয়েছে। শনিবার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলার ৫ উপজেলার ৮৪৯টি প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ ৫২ হাজার শিশু এতে অংশ নেয়। বাবা-মাসহ শিক্ষক ও গুরুজনদের শ্রদ্ধা-ভক্তির প্রায়োগিক শিক্ষা দেওয়ার জন্য এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছে।

গোপালগঞ্জ শহরের এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান।

স্কুল ম্যনেজিং কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম মিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ ভূইয়া, স্কুলের প্রধান শিক্ষক কাজী ইদ্রিস আলী প্রমুখ বক্তব্য রাখেন।

এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক কাজী ইদ্রিস আলী বলেন, এটি একটি মহৎ উদ্যোগ। এটি অব্যাহত থাকলে ছেলে বেলা থেকে শিশুরা নৈতিক শিক্ষা পেয়ে মা-বাবার প্রতি সঠিক দায়িত্ব কর্তব্য পালন করবে বলে আমি বিশ্বাস করি।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো.মোখলেসুর রহমান বলেন, ভালও মানুষ তৈরির জন্য ‘মা-গো তোমার চরণ তলে’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে শিশুদের কচি মনে দাগ ফেলবে। তারা আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করছি।  আমরা প্রতিবছরই এ অনুষ্ঠানের আয়োজন করব।

/জেবি/

আরও পড়তে পারেন: কুমিল্লা সিটি নির্বাচন: শিক্ষায় এগিয়ে সীমা, সম্পদে সাক্কু

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম