নারায়ণগঞ্জে প্রধান শিক্ষকের দুই হাত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ মার্চ ২০১৭, ১৯:৪৭আপডেট : ০৪ মার্চ ২০১৭, ১৯:৪৭

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষককে রড দিয়ে পিটিয়ে দুই হাত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। আহত শিক্ষক শাহজাহানকে (৪৯) শনিবার সকাল ১১টার দিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে স্কুলের সামনে এই ঘটনা ঘটে। আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।

আড়াইহাজার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক লোকমান হোসেন বলেন, ‘শাহজাহান উপজেলার গোপালদী পৌরসভার পাঠানের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।  কয়েকদিন আগে শাহজাহান তার স্কুলের কয়েকজন শিক্ষার্থীকে শাসন করেন। এর পর শনিবার সকালে দুর্বৃত্তরা শাহজাহানকে স্কুলের সামনে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করেন।’ এর সঙ্গে ওই শাসনের কোনও সম্পৃক্ততা আছে কি না খতিয়ে দেখার দাবি জানান তিনি।

আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, ‘আহত শিক্ষক শাহজাহান অভিযোগ করেছেন স্থানীয় দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তির নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে। যে কারণে দেলোয়ারকে আটকে অভিযান চলছে।’

/জেবি/

আরও পড়তে পারেন: অপহরণের একদিন পর শিশুর মৃতদেহ উদ্ধার

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের