পৌনে ৩ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি
০৭ মার্চ ২০১৭, ০৮:২৬আপডেট : ০৭ মার্চ ২০১৭, ০৮:৪৪

পৌনে ৩ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু ঘন কুয়াশায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ভোর সোয়া ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় মাঝ পদ্মায় যাত্রী ও যানবাহন নিয়ে অবরুদ্ধ ছিল চারটি ফেরি। এছাড়া পাটুরিয়া ঘাটে ১১টি ফেরি যাত্রী যানবাহন বোঝাই নোঙর করা ছিল। অন্যদিকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় একটি ফেরি নোঙর করতে বাধ্য হয়।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল ফেরি চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেরি সেক্টরের দায়িত্বশীল ওই কর্মকর্তা নৌ-রুটে চলাচলকারী ফেরির মাস্টারের উদ্ধৃতি দিয়ে জানান, মঙ্গলবার ভোর সোয়া ৫টা থেকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে খুব কাছের বস্তুও দেখা সম্ভব হচ্ছিল না। এজন্য দুর্ঘটনা এড়াতে ফেরি চলচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে যাওয়ার পর সকাল থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম