গাজীপুরে র‌্যাব সদস্যের স্ত্রীকে খুনের দায়ে ২ জনের ফাঁসির আদেশ

গাজীপুর প্রতিনিধি
০৮ মার্চ ২০১৭, ২০:৫৮আপডেট : ০৮ মার্চ ২০১৭, ২০:৫৯

Gazipur-(2)- 08 March 2017-Court (Death sentence)-2২২২

গাজীপুরের টঙ্গীতে র‌্যাব সদস্যের স্ত্রীকে খুনের অভিযোগে দুইজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে রায়ে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক বুধবার দুপুরে এই রায় দেন। এসময় দণ্ডপ্রাপ্ত আসামি আবুল বাশার আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিল। অপর আসামি পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পটুয়াখালির সিকেওয়া বুনিয়া গ্রামের নাসির হাওলাদারের ছেলে আবুল বাসার হাওলাদার, একই জেলার তিওকাটা গ্রামের আপ্তের আলী ঘরামী ওরফে আফতাবের ছেলে মো. হারুন ঘরামী ওরফে বাবুল।

গাজীপুরের কোর্ট ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম জানান, বিজিবি’র নায়েক পদে কর্মরত শেখ ওমর আলী প্রেষণে র‌্যাব-৪-এ সাভারের নবীনগরের ক্যাম্পে যোগ দেন। সেখানে কর্মরত থাকাকালে ২০১৪ সালের ৮ নভেম্বর দুপুরে খবর পান টঙ্গীর বড়দেওড়া খাঁপাড়া রোড এলাকার বাসায় তার স্ত্রী সালমা সুলতানা ওরফে সাথী দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন। খবর পেয়ে বাসায় গিয়ে তার বাসার পূর্বের ভাড়াটিয়া কুলসুম ও প্রতিবেশী ডাক্তার মিজানের কাছে জানতে পারেন, বেলা পৌনে ১২টার দিকে কুলসুম তার মালামাল নেওয়ার জন্য তার বাসার মেইন গেইটে নক করেন। শব্দ পেয়ে অজ্ঞাত দুইজন পুরুষ ভেতর থেকে গেইট খুলে কুলসুমকে টানা হেঁচড়া করে ভেতরে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে ওই দুই ব্যক্তি দ্রুত ঘর থেকে বের হয়ে যায়। এসময় কুলসুমের চিৎকার শুনে প্রতিবেশি ডাক্তার মিজান এগিয়ে এসে দুই ব্যক্তিকে দৌঁড়ে পালিয়ে যেতে দেখেন। তিনি বাসার ভিতরে গিয়ে সালমাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং কিছুক্ষণের মধ্যে সালমার মৃত্যু হয়।

এঘটনায় ওইদিনই সালমার স্বামী শেখ ওমর আলী বাদী হয়ে অজ্ঞাতনামা দুইজনকে আসামি করে টঙ্গী মডেল থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকর্মকর্তা এএসপি মো. সামসুল হক তদন্ত শেষে ওই মামলায় মো. আব্দুল বাশার হাওলাদার, মো. হারুন ঘরামী ওরফে বাবুল, মো. সোনা মিয়া, রাজীব মোল্লা ও পনু মিয়ার বিরুদ্ধে ২০১৫ সালের ১৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১০ জন সাক্ষীর সাক্ষ্য ও শুনানি শেষে আসামি আবুল বাশার ও বাবুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত বুধবার তাদের দুইজনকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড দেন। অন্যদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাসের আদেশ দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষে গাজীপুরের পিপি অ্যাডভোকেট মো. হারিছ উদ্দিন আহম্মদ এবং আসামি পক্ষে অ্যাডভোকেট মো. আসলাম সিকদার মামলা পরিচালনা করেন।

/জেবি/

আরও পড়তে পারেন: নরসিংদীতে অবৈধ ইটভাটা উচ্ছেদ ও জরিমানা আদায়

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম