সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িতে আগুন, কোটি টাকার ক্ষতি

রাজবাড়ী প্রতিনিধি
১০ মার্চ ২০১৭, ১৪:০৭আপডেট : ১০ মার্চ ২০১৭, ১৪:০৭

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িতে আগুন, কোটি টাকার ক্ষতি রাজবাড়ী শহরের পাবলিক হেলথ মোড়ে ঢাকা থেকে কুষ্টিয়াগামী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কন্টেইনার ট্রাকে (ঢাকা মেট্রো-উ ১৪-০৮৪৮) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে কোটি টাকার পণ্য। শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

কন্টেইনারে মোবাইল ফোন, মনিহারী, গুরুত্বপূর্ণ কাগজপত্রাদি,ব্যাটারি, জামা-কাপড়, ওষুধসহ বিভিন্ন বাণিজ্যিক পণ্য ছিল।

ক্ষতিগ্রস্ত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ওই ট্রাকের চালক মো. আক্তারুজ্জামান জানান,সকাল ৯টার দিকে কুষ্টিয়া যাওয়ার পথে রাজবাড়ী শহরের আঞ্চলিক মহাসড়কের ট্রার্মিনাল এলাকায় পৌঁছালে তিনি গাড়িতে পোড়া গন্ধ পান। এ সময় রাজবাড়ীর কুরিয়ার এজেন্সি কার্যালয়ের সামনে জরুরি ভিত্তিতে গাড়ি থামান। পরে দেখেন সকল পণ্যে আগুন লেগেছে। স্থানীয়রা এ সময় ফায়ার সার্ভিসে খবর দেয়।

সুন্দরবন কুরিয়ার সার্ভিস রাজবাড়ী জেলা কার্যালয় সমন্বয়কারী প্রবীর দাস জানান,প্রাথমিকভাবে দেখা যাচ্ছে সব পণ্যই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর টিম লিডার ইন্দ্র প্রসাদ জানান, খবর পেয়ে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাজবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের