বঙ্গবন্ধু সাফারি পার্কে প্রথমবারের মতো বাঘিনির তিনটি বাচ্চা প্রসব

গাজীপুর প্রতিনিধি
১১ মার্চ ২০১৭, ০৯:৫৩আপডেট : ১১ মার্চ ২০১৭, ১০:২৯

বঙ্গবন্ধু সাফারি পার্ক (ছবি: সংগৃহীত)

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রথমবারের মতো একটি বাঘিনি বাচ্চা প্রসব করেছে। সাফারি পার্কে বাঘের মিনি বেষ্টনীতে এক সপ্তাহ আগে বাচ্চা তিনটি প্রসব করেছে এই বাঘিনি। বাচ্চাগুলো নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তিনমাস পরে এ ব্যাপারে সংবাদ মাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের বন সংরক্ষক ও সাফারি পার্কের পরিচালক জাহিদুল কবির।
বাঘিনির তিনটি বাচ্চা প্রসবের কথা স্বীকার করে জাহিদুল কবির বাংলা ট্রিবিউনকে জানান, ‘এ ধরনের ঘটনা সাফারি পার্কে এবারই প্রথম। বাচ্চাগুলোকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিন মাস পর অনুষ্ঠানিকভাবে মিডিয়ার মাধ্যমে বিস্তারিত জানানো হবে। আপাতত এ খবরটি আমারা কাউকে দিতে চাচ্ছি না। যে বেষ্টনীতে বাচ্চাগুলো রাখা হয়েছে সে এলাকাটিও বিশেষ রেস্ট্রিকশনের মধ্যে পর্যবেক্ষণ করা হচ্ছে।’
সাফারি পার্ক সূত্রে জানা গেছে, অন্য সকল বাঘ থেকে আলাদা করে রাখা হলেও বাচ্চাগুলোকে বাঘিনির সঙ্গেই রাখা হয়েছে। মায়ের দুধই এখন বাচ্চাগুলোর প্রধান খাবার।
/এফএস/
আরও পড়ুন- 

শিক্ষার্থীদের ভালো রেজাল্টের জন্য প্রশ্নফাঁস হচ্ছে স্কুল থেকেই!

নেতাদের বাঁচাতে হেফাজতের নতুন কৌশল

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম