নারায়ণগঞ্জে স্ত্রীর যৌতুক মামলায় পুলিশ কর্মকর্তার কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ মার্চ ২০১৭, ১৮:২১আপডেট : ১২ মার্চ ২০১৭, ১৮:৫২

  নারায়ণগঞ্জে স্ত্রীর যৌতুক মামলায় পুলিশ কর্মকর্তার কারাদণ্ড

নারায়ণগঞ্জে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় পুলিশের এক সহকারী উপ পরিদর্শককে (এএসআই ) দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের নির্দেশ দেন।

রবিবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আক্তারুজ্জামান ভূইয়া আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। পরে দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত এএসআই হাজ্জাজুর রহমান সুমন (৪৫)মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার খেরুপাড়া গ্রামের হাসান আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। ২০১৪ সালে মামলা দায়েরের সময় সুমন নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় কর্মরত ছিলেন। মামলার পর সুমন বদলি হয়ে খুলনা বিভাগে যান। স্ত্রীর অভিযোগে পুলিশ বিভাগীয় শাস্তির অংশ হিসেবে তাকে সাময়িক বরখাস্ত করে খুলনার পুলিশ লাইনে রাখা হয়।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম জানান, সুমন ২০১৪ সালের ৩০ এপ্রিল ফতুল্লার দেলপাড়া এলাকার মমতাজ উদ্দিনের মেয়ে হাজেরা আক্তার মুক্তাকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তিনি যৌতুকের জন্য মুক্তাকে চাপ দিতেন এবং নির্যাতন করতেন। পরে মুক্তা ২০১৫ সালে সুমনের বিরুদ্ধে আদালতে যৌতুক মামলা দায়ের করেন।

/জেবি/

আরও পড়তে পারেন: মিঠামইনে রাষ্ট্রপতির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম