সহায়ক ও গ্রহণযোগ্য সরকার বলে সংবিধানে কিছু নেই: শেখ সেলিম

গোপালগঞ্জ প্রতিনিধি
১৫ মার্চ ২০১৭, ২০:১৭আপডেট : ১৫ মার্চ ২০১৭, ২০:১৭

সহায়ক ও গ্রহণযোগ্য সরকার বলে সংবিধানে কিছু নেই: শেখ  সেলিম

আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত হবে উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ সদর আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম বলেন,‘সহায়ক সরকার ও গ্রহণযোগ্য সরকার বলে সংবিধানে কিছু নেই। সাংবিধানিকভাবে শেখ হাসিনা সরকারই সহায়ক ও গ্রহণযোগ্য সরকার। বুধবার সন্ধ্যায় গোপালগঞ্জ শিল্পকলা একাডেমী চত্বরে গোপালগঞ্জ সোশ্যাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে তিনি দাবা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণসহ গরীব মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করেন।

এসময় তিনি আরও বলেন, ‘২০১৪ সালের নির্বাচনের সময় যে পরিস্থিতি সৃষ্টি করেছিল তা করলে খবর আছে। তখন জনগণ অতিষ্ঠ হয়ে তাদের প্রতিরোধ করেছিল। আগামী নির্বাচনে সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গিতৎপরতা ও মানুষ হত্যা করলে জনগণ গণআন্দোলন গড়ে তুলে প্রতিহত করবে। জনগণের প্রতিরোধের মুখে পাকিস্তানে পালিয়ে যাওয়ার সুযোগ পাবেন না।’

শেখ ফজলুল করিম সেলিম আরও বলেন, অভিশপ্ত বাংলাদেশের সর্বত্র হানাহানি বিরাজ করতো। উন্নয়ন ছিল না। বঙ্গবন্ধু হত্যার বিচারের মধ্য দিয়ে বাংলাদেশ অভিশাপ ও কলঙ্ক মুক্ত হয়েছে। দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা ১০টি পদ্মাসেতু করার সক্ষমতা অর্জন করেছি। আগামী নির্বাচনে সন্ত্রাসী, জঙ্গি, যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীরা যাতে ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আপনাদের ব্যবস্থা নিতে হবে।

গোপালগঞ্জ সোস্যাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী হারুন অর রশিদ মিরনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  গোপালগঞ্জ  শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.খোন্দকার নাসির উদ্দিন, গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার,জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান প্রমুখ।

/জেবি/

আরও পড়তে পারেন: যশোরের এসপির দুঃখ প্রকাশ

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম