বন্ধ থাকা ৬০টি রেল স্টেশন চালু করলেন রেলমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি
১৬ মার্চ ২০১৭, ১৫:০৫আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১৫:০৮

বন্ধ থাকা ৬০টি রেল স্টেশন চালু করলেন রেলমন্ত্রী সারাদেশে বন্ধ থাকা বাংলাদেশ রেলওয়ের ১৪০টি স্টেশনের মধ্যে ৬০টি স্টেশন চালু করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নরসিংদীর বন্ধ থাকা ঘোড়াশাল স্টেশন থেকে একযোগে স্টেশনগুলো চালু করেন রেলমন্ত্রী মজিবুল হক। এ সময় তিনি জানান, আগামী ৬ মাসের মধ্যে বন্ধ থাকা বাকি ৮০টি স্টেশন চালু করা হবে।

রেলমন্ত্রী বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া ক্ষমতায় ও ক্ষমতার বাইরে থেকে শুধু ধ্বংস করতে জানেন, উন্নয়ন করতে জানেন না। বিএনপি সরকারের সময় রেলপথ ছিল অবহেলিত, কোনও উন্নয়ন হয়নি।’

রেলমন্ত্রী আরও বলেন, ‘বিএনপির আমলে এসব রেল স্টেশনগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, রেলের ১০ হাজার কর্মকর্তা-কর্মচারীদের চাকুরিচ্যুত করা হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে আবার এসব স্টেশন চালু করা হয়েছে। বর্তমান সরকার রেলওয়েকে সাড়ে ১১ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। অচিরেই দেশের রেলপথে যুগান্তকারী পরিবর্তন আসবে।’

স্টেশন চালুকরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কীয় স্থায়ী কমিটির সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলীপ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাহ উদ্দিন, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, পূর্বাঞ্চলীয় জোনের ব্যবস্থাপক আব্দুল হাই, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার ও ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম