কোটালীপাড়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবক আটক

গোপালগঞ্জ প্রতিনিধি
১৬ মার্চ ২০১৭, ১৫:২২আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১৫:২২

কোটালীপাড়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবক আটক গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কমলকুঁড়ি বিদ্যানিকেতনের নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় শামীম শেখ (২০) নামে এক বখাটেকে আটক করে পুলিশে দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামে বিদ্যালয়টির প্রধান ফটকে এ ঘটনা ঘটে।

কমলকুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সরওয়ার হোসেন তালুকদার বলেন, ‘আমার বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার সময় বাগানউত্তর পাড়া গ্রামের ওমর আলী শেখের ছেলে বখাটে শামীম শেখ প্রায়ই উত্ত্যক্ত করত। বিষয়টি ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে আমাদের জানানো হলে আমরা স্কুলের ফটকে লোক লাগিয়ে রাখি। আজ সকালে ওই ছাত্রী স্কুলে আসার পথে শামীম তাকে উত্ত্যক্ত করে। এ সময় আমরা শামীমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করি।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক বলেন, স্কুল কর্তৃপক্ষ বখাটে শামীমকে আটক করে  আমাদের কাছে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম