নারায়ণগঞ্জে মাদক পাচারে স্কুলছাত্রদের ব্যবহার, আটক ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ মার্চ ২০১৭, ০৬:৫১আপডেট : ২০ মার্চ ২০১৭, ০৬:৫২

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে মাদক পাচারে পুলিশের দৃষ্টি এড়াতে স্কুলের ছাত্রদের ব্যবহার করছে ব্যবসায়ীরা। কৌশলে স্কুল ব্যাগের ভেতরে ইয়াবা পাচারের সময়ে নাজমুল হোসেন (১৬) নামে এক ছাত্রকে আটকের পর বেরিয়ে এসেছে এসব তথ্য। মূলত যেসব শিক্ষার্থীর পরিবারে আর্থিক অভাব অনটন আছে ওইসব পরিবারের ছাত্রদের টার্গেট করেই এ কাজে ব্যবহার করা হচ্ছে।

রবিবার (১৯ মার্চ) বিকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে অবস্থিত ফতুল্লার সাইনবোর্ড এলাকায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে নাজমুল হোসেনকে গ্রেফতার করা হয়। নাজমুলের বাড়ি আড়াইহাজার উপজেলার ইলমদী এলাকায় এবং আড়াইহাজার সিংহদীয়া মোতালেব ভূইয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অটল দাস জানান, সাইনবোর্ড এলাকার পুলিশের চেকপোস্টে গাড়ি তল্লাশি চলাকালে একটি সিএনজি তল্লাশি করে নাজমুল হোসেন নামে একজনকে আটক করা হয়। এ সময় তার কাছে সাড়ে ৩০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। সে নিজেকে স্কুলছাত্র হিসেবে দাবি করেছে। এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

আটক নাজমুল জানান, আড়াইহাজারে জনৈক মাদক ব্যবসায়ীর সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠে। ওই ব্যবসায়ী তাকে দুই হাজার টাকার বিনিময়ে সাড়ে ৩০০ পিছ ইয়াবা আড়াইহাজার হতে শহরের চাষাঢ়া মাদক ব্যবসায়ী জনৈক মাসুদের কাছে পৌঁছে দেওয়ার কথা বলা হয়।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম