না. গঞ্জে ২ নারীসহ অপহরণকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ মার্চ ২০১৭, ১৮:০২আপডেট : ২১ মার্চ ২০১৭, ১৮:০২

অপহরণকারী চক্রের ৬ সদস্য কৌশলে অপহরণ করে মুক্তিপণ আদায়কারী সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এ চক্রটি প্রায় সাত থেকে আট বছর ধরে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশেপাশের জেরা‌য় এ ধরনের অপহরণ ও মুক্তিপণ আদায় করে আসছিল। বরিশালের একটি মাদ্রাসার অধ্যক্ষকে অপহরণ করে ১ লাখ ৩৬ হাজার টাকা মুক্তিপণ আদায়ের ঘটনা তদন্ত করতে গিয়ে এই চক্রটি ধরা পরে বলেও জানায় র‌্যাব।

মঙ্গলবার (২১ মার্চ) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ও ডেমরা থেকে ওই ছয় জনকে গ্রেফতার করা হয়। দুপুরে নারায়ণগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শাকিল আহমেদের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিযানের খবর জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ এলাকার রুহুল আমিনের মেয়ে সুমাইয়া আকতার সুমি ওরফে সাথি (২০), গাজীপুর জয়দেবপুর এলাকার আব্দুর রহিমের মেয়ে নিলা বেগম (৩৮), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এলাকার তারা মিয়ার ছেলে মো. শহিদুল ইসলাম ওরফে সাগর, পটুয়াখালী দশমিনা এলাকার আব্দুর রশিদ হাওলাদারের ছেলে মো. মাহবুব হাওলাদার (৩৬), চাঁদপুর হাজীগঞ্জ এলাকার মো. কুদ্দুস খাঁর ছেলে মো. ইসমাইল (২৩), নোয়াখালী সেনবাগ এলাকার মৃত সেকান্দারের ছেলে মো. সেলিম (৩২)।

র‌্যাব জানায়, বরিশাল মেহেন্দীগঞ্জ এলাকার দড়িচর খাজুরিয়া নিছারিয়া ফাজিল মাদ্রসার অধ্যক্ষ আনিছুর রহমান (৫০) গত ১৩ মার্চ সকালে প্রাতিষ্ঠানিক কাজে রাজধানীতে আসলে পূর্বপরিচিত সুমাইয়া আকতার সুমি ওরফে সাথীর সঙ্গে গুলিস্থানে যান। বিকালে তাকে নিয়ে সাথী মা বাবার সঙ্গে দেখা করতে নারায়ণগঞ্জের ফতুল্লা দেলপাড়া কুতুবপুর এলাকার বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পর তাকে আটকে ফেলা হয়। এ সময় পাঁচ জন পুরুষ ও তিন জন নারী তার সঙ্গে কথা বলে এবং এক পর্যায়ে মারধর শুরু করে। কিছু আপত্তিকর ছবিও তোলে। তাকে জিম্মি করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং পরিবারকে ফোন করে এই তিন লাখ টাকা বিকাশ করার জন্য বলে। আনিছুর রহমান তার স্ত্রী রোজিনাকে মোবাইল ফোনে জানালে ১৫ মার্চ ১ লাখ ৩৬ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠানো হয়। পরে অপহরণকারীরা আরও টাকার জন্য আনিছুর রহমানের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ব্যর্থ হয়ে ১৫ মার্চ দুপুর ২টায় আনিছুর রহমানকে বাসা থেকে সিএনজিতে করে সাইনবোর্ড এলাকায় নামিয়ে দেয়। ওই ঘটনায় আনিছুর র‌্যাব-১১কে জানালে অভিযান চালিয়ে ওই ছয় জনকে গ্রেফতার করা হয়।

/এফএস/ 

আরও পড়ুন- 


বেসরকারিভাবে ২ লাখ ইন্টারনেট কানেক্টিভিটি তৈরির উদ্যোগ

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম