মানিকগঞ্জে পোড়ানো হলো অবৈধ ড্রেজার

মানিকগঞ্জ প্রতিনিধি
২৫ মার্চ ২০১৭, ০৬:০৯আপডেট : ২৫ মার্চ ২০১৭, ০৬:১১

মানিকগঞ্জ মানিকগঞ্জের সাটুরিয়ায় ধলেশ্বরী ও গাজীখালি নদীতে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটার অপরাধে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সময়ে মালিককে না পেয়ে অপর একটি ড্রেজার পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকালে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ফারজানা সিদ্দিকীর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে হরগজ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবুল হোসেন ড্রেজার দিয়ে ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ভ্রাম্যমাণ আদালত বালু উত্তোলন করতে দেখেন। এ সময় ড্রেজারের মালিক মো. আবুল হোসেনকে জরিমানা করা হয়।

অপরদিকে, গাজীখালি নদীর মাঝিরপাড়া এলাকায় বাবুল হোসেন নামে এক ব্যক্তি একইভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ভ্রাম্যমাণ আদালত মালিক পক্ষের কাউকে না পেয়ে ড্রেজারে আগুন ধরিয়ে দেয়।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ফারজানা সিদ্দিকী জরিমানা ও আগুনে ড্রেজার মেশিন পুড়িয়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম