কালীগঞ্জে এসআইসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার

গাজীপুর প্রতিনিধি
২৭ মার্চ ২০১৭, ১৭:১৯আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১৭:১৯

কালীগঞ্জে এসআইসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার

গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের এক এসআই ও তিন পুলিশ কনস্টবলকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার দুপুরে ওই চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সদস্যরা হলেন- কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক জামিল উদ্দিন রাশেদ (৩০), কনস্টেবল জিয়াউর রহমান (৩২), নজরুল ইসলাম (৫৮) ও মো. মনির হোসেন।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত জানান,প্রশাসনিক কারণে ওই এসআই ও তিন কনস্টেবলকে ক্লোজ করা হয়েছে।

প্রসঙ্গত, ২৪ মার্চ শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ থানার এসআই জামিল উদ্দিন রাশেদ সাদা পোশাকে ওই তিন কনস্টেবলকে সঙ্গে নিয়ে উপজেলার তুমলিয়া ইউনিয়নের দড়িপাড়া গ্রামের খ্রিস্টান পল্লীতে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ হয়। এতে পুলিশের ছয় সদস্য ও ৯ গ্রামবাসী আহত হন। এ ঘটনার দুইদিন পর সোমবার দুপুরে পুলিশের ওই এসআই ও তিন পুলিশ কনস্টবলকে প্রত্যাহার করা হয়।   

/জেবি/

আরও পড়তে পারেন: এখনও প্রাণভিক্ষা চাননি মুফতি হান্নান

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম