মানিকগঞ্জে ভুয়া এসআই আটক

মানিকগঞ্জ প্রতিনিধি
২৭ মার্চ ২০১৭, ১৮:০৮আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১৮:১২

মানিকগঞ্জে ভুয়া এসআই আটক মানিকগঞ্জে পুলিশের ভুয়া এসআই সেজে দোকান থেকে কাপড় কেনার সময় ওয়াকিটকি, খেলনা পিস্তলসহ বাবু দেওয়ান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এছাড়া জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ ২০ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার (২৭ মার্চ) দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, পুলিশের এসআই পরিচয়ে প্রতারণার মাধ্যমে সিংগাইর উপজেলার বাইমাইল গ্রামের আমজাদ হোসেনের ছেলে বাবু দেওয়ান বাবু মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কের আমিন ক্লোথ স্টোরের দোকান থেকে থ্রি-পিস,শাড়ী,লুঙ্গি,গেঞ্জি হাতিয়ে নেয়। এ সময় প্রতারক বাবুর কাছ থেকে একটি ওয়াকিটকি, খেলনা পিস্তল উদ্ধার করে পুলিশ।
পুলিশ সুপার সাংবাদিকদের আরও জানান, গত তিন দিনে জেলার গোয়েন্দা শাখা ও থানা পুলিশের বিশেষ অভিযানে সাটুরিয়া উপজেলার চর তিল্লী গ্রাম থেকে আলিনুর ইসলাম, মো. মাসুদ রানা, ময়নাল হক, নূর হোসেন, সদর উপজেলার আইরমারা থেকে বাবুল ওরফে বাবু, শিবালয় থানার টেপড়া থেকে জুয়েল রানা, সিংগাইর উপজেলার রসুলপুর থেকে দিদারুল ইসলাম ওরফে দিপু, হরিরামপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের নয়ন চক্রবর্তীসহ ১৯ জনকে গ্রেফতার হয়।
এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, হেরোইনসহ মাদক কেনা-বেচার টাকা উদ্ধার হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম