‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পেলেন ডুয়েটের ছয় শিক্ষার্থী

গাজীপুর প্রতিনিধি
২৭ মার্চ ২০১৭, ১৮:২১আপডেট : ২৮ মার্চ ২০১৭, ১৩:৫১

  ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পেলেন ডুয়েটের ছয় শিক্ষার্থী

ঢাকা  প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ছয় শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০১৩ ও ২০১৪ পেয়েছেন।

২০১৩ সালের স্বর্ণপদক প্রাপ্তরা হলেন, পুরকৌশল বিভাগের মো. মাজহারুল মান্নান, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের আলমগীর হোসেন (বর্তমানে ডুয়েটর শিক্ষক) এবং  যন্ত্রকৌশল বিভাগের শাওন তালুকদার (বর্তমানে ডুয়েটের শিক্ষক)।

২০১৪ সালের স্বর্ণপদক প্রাপ্তরা হলেন, পুরকৌশল বিভাগের মো. রেইন ম্যান রাজা (বর্তমানে ডুয়েটের শিক্ষক), টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের আইয়ুব আলী এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ওমর ফারুক।

ডুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দফতরের সহকারী পরিচালক মোছাম্মদ কামরুন নাহার খবরটি নিশ্চিত করেছেন।

তিনি জানান,  ২২ মার্চ বুধবার প্রধাণমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে  'প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৩  ও ২০১৪' প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। স্বাগত বক্তব্য দেন ইউজিসির সদস্য অধ্যাপক দিল আফরোজা বেগম।

প্রসঙ্গত, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করা যে সব শিক্ষার্থী মেধাতালিকায় স্থান পেয়েছেন,তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে এ স্বর্ণপদক দেওয়া হয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন: শহীদ ও খাদিম শাহ’র লাশ হস্তান্তর, সন্দেহে তালিকায় রয়েছেন আহতরাও

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম