ফরিদপুরে অপহৃত শিশু উদ্ধার, নারীসহ গ্রেফতার ২

ফরিদপুর প্রতিনিধি
২৮ মার্চ ২০১৭, ০৪:৪২আপডেট : ২৮ মার্চ ২০১৭, ০৪:৪২

গ্রেফতারের প্রতীকী ছবি মানিকগঞ্জ থেকে অপহৃত সাত বছরের শিশু মো. ইমন হোসেনকে ফরিদপুর থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার শহরের নতুন বাস টার্মিনাল এলাকা থেকে র‌্যাব-৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- অপহরণ চক্রের সদস্য মো. আনোয়ার হোসেন (২৮) ও সহযোগী মোছা. হেনোরা বেগম (৩৫)। তাদের দুজনের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়। পরে উদ্ধারকৃত শিশু ইমনকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় অভিযান চালানো হয়। এসময় শিশুটিকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়ার সময় দু সদস্যকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, গত ২৪ মার্চ মানিকগঞ্জ সদরের নালরা এলাকার মালদ্বীপ প্রবাসী আকতার হোসেনের শিশুপুত্র ইমনকে সন্ধ্যার দিকে শ্যুটিং দেখানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে যায় আনোয়ার হোসেন। সে আকতার হোসেনের বাড়িতে শ্রমিকের কাজ করতো। পরে মোবাইল ফোনে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আনোয়ার।

এ নিয়ে ইমন হোসেনের দাদা মো. আরশাদ আলী বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন। পরিবারের লোকজন র‌্যাব ফরিদপুর ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করলে র‌্যাব অপহরণকারীদের মোবাইল ট্র্যাক করে তাদের গ্রেফতার করে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম