৯ বছর পর ফরিদপুর এসে বেয়াইবাড়ি গেলেন শেখ হাসিনা

ফরিদপুর প্রতিনিধি
২৯ মার্চ ২০১৭, ১৬:৩০আপডেট : ২৯ মার্চ ২০১৭, ১৯:৪৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বেয়াই খন্দকার মোশাররফ হোসেন প্রায় ৯ বছর পর ফরিদপুর সফরে এসে বেয়াই এবং স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন মন্ত্রী (এলজিআরডি) ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের বাসায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফরিদপুর শহরে মোশাররফ হোসেনের বাড়ি আফসানা মঞ্জিলে দুপুরের খাবার খেয়েছেন প্রধানমন্ত্রী। ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক এ এইচ এম ফুয়াদ বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন। প্রধানমন্ত্রী যাওয়ার আগেই তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও পুতুলের স্বামী খন্দকার মাশরুর হোসেন ওই বাড়িতে উপস্থিত ছিলেন। তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

বুধবার (২৯ মার্চ) বেলা ১১টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে হেলিকপ্টারে অবতরণ করেন। সেখানে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপর তিনি জেলা সার্কিট হাউজে যান। সেখান থেকে বেয়াই বাড়ি যান।  বেলা ৩টা ১০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় আসেন।  এই সফরে প্রধানমন্ত্রী ২০টি প্রকল্প উদ্বোধন এবং ১২টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রধানমন্ত্রী যে ২০টি প্রকল্পের উদ্বোধন করবেন সেগুলো হলো ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নতুন ভবন, পল্লীকবি জসীম উদ্দীন সংগ্রহশালা, ফরিদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলোজি, শিশু একাডেমি, কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপ-মহাপরিদর্শকের কার্যালয়, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, আঞ্চলিক পাসপোর্ট অফিস, ফরিদপুর ৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্ট, সরকারি রাজেন্দ্র কলেজের একাডেমিক কাম পরীক্ষা হল, সদর উপজেলাধীন চরকমলাপুর খেয়াঘাট থেকে বিল মামুদপুর স্কুল সড়কে কুমার নদীর ওপর ৯৬ মিটার দীর্ঘ আরসিসি সেতু, ভাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নতিকরণ, আঞ্চলিক নির্বাচন অফিস, বিএসটিআই ভবন, ভাঙ্গা থানা ভবন, মধুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, সদর উপজেলা থেকে বাখুন্ডাজিসি হয়ে রসুলপুর ভায়া চর নিখুরদি সড়ক, ডিক্রিরচর ইউনিয়নের মুন্সিডাঙ্গী কমিউনিটি ক্লিনিক, ৩৩/১১ কেভি হারুকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র।

এ ছাড়াও তিনি ১২টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে এলাকাবাসীর তিনটি দাবি রয়েছে। সেগুলো হলো ফরিদপুরকে বিভাগ ঘোষণা, সিটি করপোরেশন ঘোষণা, একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন।

/এফএস/

আরও পড়ুন-

রিজার্ভ চুরিতে ‘রাষ্ট্রীয় মদদ’, হোতাদের নাম প্রকাশ করা হবে: এফবিআই

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম