৭১’র পরাজিত শক্তিরাই বিভিন্ন সংগঠনের নামে জঙ্গি কার্যক্রম চালাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
৩০ মার্চ ২০১৭, ০১:১৮আপডেট : ৩০ মার্চ ২০১৭, ০১:২৩

মুন্সীগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, একাত্তরের পরাজিত শক্তিরাই বিভিন্ন সংগঠনের নামে আত্মপ্রকাশ করে দেশে জঙ্গি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বুধবার বিকেলে মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে কমিউনিটি পুলিশিং মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গিরা বাংলাদেশের অগ্রযাত্রাকে পিছিয়ে দিচ্ছে। জঙ্গিরা ইসলাম ধর্মকে কলঙ্কিত করছে।’
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘বঙ্গবন্ধুর ডাকে মহান মুক্তিযুদ্ধে পুলিশ যেমন ঝাঁপিয়ে পড়েছিল, দেশের প্রয়োজনে জঙ্গি দমনে প্রধানমন্ত্রীর ডাকেও তেমনি জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে।’
স্বরাষ্ট্র মন্ত্রী আরও বলেন, ‘দেশের অগ্রযাত্রা তরান্বিত করতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দিতে হবে।’
পুলিশ সুপার জায়েদুল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে পুলিশের আইজি এ কে এম শহীদুল ইসলাম এবং মুন্সীগঞ্জ তিন আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস ও সাগুফতা ইয়াছমিন এমেলী এমপি বক্তব্য রাখেন।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক