ইঞ্জিনসহ ৩ বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

টাঙ্গাইল প্রতিনিধি
০৬ এপ্রিল ২০১৭, ০৯:০৫আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ০৯:৩১

টাঙ্গাইলে ইঞ্জিনসহ তিন বগি লাইনচ্যুত টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে  লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) ভোর রাত ৩টার দিকে ইব্রাহিমাবাদ রেলস্টশনের কাছে পাথাইলকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। এর ফলে রাজধানী ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান ও বঙ্গবন্ধু সেতু পূর্ব ইব্রাহিমাবাদ রেল স্টেশনের সহকারী রেল স্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, রাত ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব পাথাইলকান্দি এলাকায় পৌঁছালে ইঞ্জিনসহ এর তিনটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পর রাত থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। 

দুর্ঘটনার জন্য টাঙ্গাইলের ঘারিন্দা ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, সুদরবন এক্সপ্রেস, ঈশ্বরদী, লোকালসহ কয়েকটি ট্রেন আটকা পড়েছে।

/এফএস/

আরও পড়ুন- 

তিস্তায় পানি নেই: মমতা
প্রশ্নফাঁসের সিন্ডিকেটে ১২ শিক্ষা প্রতিষ্ঠান, ২৪ কোচিং সেন্টার

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান