১০ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু

টাঙ্গাইল প্রতিনিধি
০৬ এপ্রিল ২০১৭, ১৩:২৬আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ১৩:৪৭

টাঙ্গাইলে ইঞ্জিনসহ তিন বগি লাইনচ্যুত টাঙ্গাইলে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেওয়ায় ১০ ঘণ্টা পর বৃহস্পতিবার বেলা ১টার দিকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু হয়েছে। এর আগে ভোররাত ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে ইব্রাহিমাবাদ রেলস্টশনের কাছে পাথাইলকান্দি এলাকায় লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়।ফলে রাজধানী ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব ইব্রাহিমাবাদ রেল স্টেশনের সহকারী রেল স্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা ও ময়মনসিংহ থেকে দুটি উদ্ধারকারী ট্রেন গিয়ে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেয়। এরপর বেলা ১টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। 

এদিকে, এ ঘটনায় পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল রেল বিভাগ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব পাথাইলকান্দি এলাকায় পৌঁছালে ইঞ্জিনসহ এর তিনটি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পর রাত থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ছিল। ফলে টাঙ্গাইলের ঘারিন্দা ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, সুদরবন এক্সপ্রেস, ঈশ্বরদী, লোকালসহ কয়েকটি ট্রেন আটকা পড়ে।

/বিএল/

আরও পড়ুন:

ইঞ্জিনসহ ৩ বগি লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম