ধামরাইয়ে কলেজ ছাত্রীকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা

সাভার প্রতিনিধি
০৯ এপ্রিল ২০১৭, ১১:২৮আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ১১:৩২

ধামরাই ধামরাইয়ে জুবায়দা আক্তার (১৮) নামে এক কলেজ ছাত্রীকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তারা ওই কলেজ ছাত্রীর একটি চোখ উপড়ে ফেলে। রবিবার সকালে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত কলেজ ছাত্রী মানিকগঞ্জের খন্দকার দেলোয়ার হোসেন কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ও ধামরাইয়ের বারোপাইখা গ্রামের জয়নাল হোসেনের মেয়ে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, শনিবার রাতে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি সে। পরে রবিবার সকালে বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে নিহতের ক্ষত-বিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, ‘নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই কলেজ ছাত্রীকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।’ এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম