টাঙ্গাইলে অটোরিকশা-মাইক্রেবাস সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৭, ২০:১৬আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ২০:১৬
 
দুর্ঘটনা টাঙ্গাইলের ধনবাড়ীতে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। রবিবার দুপুরে উপজেলার কুইচামারা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশার চালক ফরমান আলী (৩৫) এবং যাত্রী দুলাল হোসেন (৪০) ও জগজীবন রবিদাস (৫২)। এদের সবার বাড়ি জামালপুর জেলার নান্দিনায়। 
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মজিবর রহমান জানান, রবিবার দুপুরে জামালপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা উপজেলার কুইচামারা ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালকের মৃত্যু হয় এবং তিনজন আহত হন। আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নেওয়ার পর দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপরজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম