শেরপুরে ৫ হাজার হেক্টর জমির ধান পানির নিচে

শেরপুর প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৭, ১৯:৫৪আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১৯:৫৪

শেরপুরে ৫ হাজার হেক্টর জমির ধান পানির নিচে শেরপুর জেলার সীমান্তবর্তী শ্রীবরর্দী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলায় পাহাড়ি ঢলের পানি নেমে গেলেও ওইসব উপজেলার নিম্নাঞ্চলে প্রায় পাঁচ হাজার হেক্টর জমির বোরো ধান এখনও পানির নিচে তলিয়ে রয়েছে। এরমধ্যে ঝিনাইগাতী উপজেলাতেই ফসল তলিয়েছে প্রায় সাড়ে চার হাজার হেক্টর জমির। ফলে ওইসব এলাকার কৃষকদের মাথায় হাত পড়েছে। বর্তমানে পহাড়ি নদী মহারশি, সোমেশ্বরী, চেল্লাখালি ও ভোগাই নদীর পানি বিপদ সীমানার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ঝিনাইগাতি উপজেলার সদর ইউনিয়ন, গৌরীপুর, হাতিবান্ধা ও মালিঝিকান্দা ইউনিয়নের ভাটি এলাকার নিম্নাঞ্চলে ঢলের পানি জমে বন্যার রূপ ধারণ করেছে। ফলে ওইসব এলাকার বিস্তীর্ণ ফসলের মাঠ এখনও পানির নিচে তলিয়ে রয়েছে। স্থানীয়রা জানায়, আর বৃষ্টি বা ঢল না আসলেও ওই পানি কমতে সাত দিন থেকে এক মাস সময় লাগবে। বিশেষ করে কিছু কিছু এলাকার পানি সাতদিনের মধ্যে কমে গেলেও অনেক নিম্নাঞ্চল বা বিল রয়েছে যেসব এলাকার পানি কমতে প্রায় এক মাস সময় লাগবে।

শেরপুরে ৫ হাজার হেক্টর জমির ধান পানির নিচে ঝিনাইগাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা এ জেড এম শরীফ হোসেন জানান, পাহাড়ি নদীতে এখন আর ঢল নেই। নদীর পানি অনেক নিচে নেমে গেছে। উপজেলার চার ইউনিয়নের প্রায় সাড়ে চার হাজার হেক্টর জমির বোরো ধান কিছুটা আংশিক এবং কিছু সম্পূর্ণ নষ্ট হয়েছে। তবে ক্ষতির পরিমাণ নিরুপনের কাজ চলছে। চূড়ান্ত ক্ষয়-ক্ষতির পরিমাণ জানতে আরও কয়েক দিন সময় লাগবে।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. আশরাফ উদ্দিন জানান,  জেলায়  প্রায় পাঁচ হাজার হেক্টর জমির উঠতি বোরো ধান বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে।  ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে। তিনি আশা প্রকাশ করে বলেন, যেহেতু ঢলের পানি কমতে শুরু করেছে তাই উজানের অনেক জমির ধান জেগে উঠবে।

/বিএল/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম