শীতলক্ষ্যায় যাত্রীবাহী নৌকাডুবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৭, ২৩:৪৬আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ২৩:৪৯

নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ-নবীগঞ্জ খেয়াঘাটে শীতলক্ষ্যা নদীতে মঙ্গলবার রাতে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

শীতলক্ষ্যা নদীতে নৌকা চলাচল (ফাইল ছবি)

প্রথমে অন্তত ৫ জন নিখোঁজ রয়েছেন, বলে জানিয়েছে নৌ ফাঁড়ি পুলিশ জানালেও রাত পৌনে ১২টায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক আরিফউদ্দিন জানান, নৌকাডুবির ঘটনায় কোনও নিখোঁজ নেই। যারা তাৎক্ষণিক নিখোঁজ ছিলেন তারা তীরে উঠতে সক্ষম হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ নৌ পুলিশের ইনচার্জ এসআই সেলিম মিয়া জানান, রাত ৯টায় নবীগঞ্জ থেকে ২০ থেকে ২৫ জন যাত্রীবাহী নৌকা নবীগঞ্জ ঘাটে যাওয়ার সময়ে ডুবে যায়। অতিরিক্ত যাত্রী বোঝাই ও বৈরি আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে যায়। এটা মূলত খেয়া পারাপারের নৌকা। নৌকাটি শনাক্ত করার চেষ্টা চলছে। নৌকার যাত্রীরা সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম