মুকসুদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ২০

গোপালগঞ্জ প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৭, ১৮:২৪আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ১৮:২৫

গোপালগঞ্জ গোপালগঞ্জের মুকসুদপুরে পৌরসভার নির্বাচন পরবর্তী পৃথক দুটি সহিংসতায় অন্তত ২০ জন আহত হয়েছেন।বুধবার (২৬ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগের প্রার্থী আতিকুর রহমান মিয়ার সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী আহজ্জাদ মহসীন খিপুর সমর্থকদের ও সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রার্থী রিমা বেগমের সমর্থকদের সঙ্গে তাহমিনার সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৫ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ পরাজিত মেয়র প্রার্থী আহজ্জাদ মহসীন খিপু ও তার ছেলে মোজাহিদ মহসীনকে আটক করেছে ।

বুধবার দুপুরে আওয়ামী লীগের প্রার্থী আতিকুর রহমান মিয়ার সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী আহজ্জাদ মহসীন খিপুর সমর্থকদের কথা কাটাকাটির একপর্যায়ে সংর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।
অন্যদিকে, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী রিমা বেগমের সমর্থক ও তাহমিনার সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়। এ দুটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

মুকসুদপুর থানার ওসি মো. আজিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, এ ঘটনার পর মুকসুদপুর পৌরসভা এলাকায় পুলিশের পাশাপাশি বিজিবি টহল দিচ্ছে। পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি দাবি করেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী